২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহার রেল স্টেশনের প্রকৌশলী বরখাস্ত

রেল পাচারের অভিযোগে রোববার বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নওগাঁ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল পাচারের অভিযোগে রোববার বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এর আগে সকালে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশল (কার্য) বিভাগের গুদাম থেকে এক ট্রাক্টর ভর্তি প্রায় পাঁচ মেট্রিকটন পুরাতন রেল বাইরে নেওয়ার সময় আটক করে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক রেলের মূল্য প্রায় তিনলাখ টাকা বলে জানান কর্মকর্তারা। ওই স্টেশনের নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর আবু হেনা শাহ কামাল বলেন, সকাল ৮টার দিকে গুদাম থেকে ট্রাক্টর বোঝাই মালামালগুলো নেওয়ার সময় কোনো কাগজপত্র দেখাতে না পারায় নিরাপত্তাকর্মীরা তা আটক করে। এ ব্যাপারে আব্দুর রশিদ বলেন, রানীনগর রেল স্টেশন মাস্টারের অনুরোধে সেখানে বেড়া দেওয়ার কাজে লাগানোর জন্য রেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু রানীনগর স্টেশন মাস্টার তছলিম উদ্দিন বলেন, অনেকদিন আগে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (কার্য) কাছে তিনি রেল চেয়েছিলেন। কিন্তু দেওয়া হয়নি। রোবারের ঘটনাটি তার জানা নেই। এ সংক্রান্ত তিনি কোনো চাহিদাপত্রও দেননি। মালামাল বহনকারী ট্রাক্টর চালক শাহিন বলেন, রেলওয়ে কার্য বিভাগের কর্মচারী বারিক তাকে নওগাঁর কাঁঠালতলী এলাকার শামীম নামের একজনের চালকলে রেলগুলো পৌঁছে দেওয়ার জন্য ৭৫০ টাকায় ট্রাক্টর ভাড়া করেন। তাকে বলা হয়, রাস্তায় কেউ জিজ্ঞেস করলে যেন বলেন- মামামালগুলো রানীনগর রেল স্টেশনে যাবে। এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সান্তাহার চৌকির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। এএসআই) হাসান আলী বলেন, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী আটক রেলগুলোসহ ট্রাক্টর চালক ও প্রকৌশলী আব্দুর রশিদকে গ্রেপ্তার দেখিয়ে তাদের হেফাজতে রেখেছে। রেলওয়ের পাকশীর বিভাগীয় প্রকৌশলী (কার্য) আহমেদ হোসেন মাসুম বলেন, প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আহমেদুল্ল