২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে দুর্ঘটনায় ৪ পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে কমপক্ষে চার জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 05:06 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সাভার, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ চার জনের মৃত্যুর কথা জানালেও স্থানীয়রা বলছেন, নিহতের সংখ্যা এর বেশি। যাত্রীসেবা পরিবহনের বাসটি বালিখা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন সকাল ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত চার জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৩০ জন। নিহতরা হলেন- লিপি আক্তার (২২), ইয়াসমিন আক্তার (৩০), শিরিন আক্তার (২৫) ও ইয়াসিন মিয়া (১৯)। ওসি জানিয়েছেন, শ্রমিকবাহী বাসটি মানিকগঞ্জে নয়াডিঙ্গী এলাকার একটি তৈরি পোশাক কারখানায় যাচ্ছিলো। আহতদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.