ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রথম নিয়মিত অধিবেশনের প্রস্তুতিপর্বে এশিয় গ্র"পের সদস্য রাষ্ট্রগুলির প্রস্তাবে বাংলাদেশ স্থায়ী মিশনের ইকনমিক মিনিস্টার মো. নজিবুর রহমান সহসভাপতির এ মর্যাদা অর্জন করেন।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন বছরের জন্য তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা প্রদানকারী এ পরিষদের নীতি নির্ধারনী ব্যুরোর সহ-সভাপতি হিসেবে কাজ করবেন।
চেক প্রজাতন্ত্র এই পরিষদের সভাপতি এবং ক্যামেরুন, এল-সালভাদর ও জাপানও অন্যতম সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২২০১ ঘ.
bdnews24