ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল থানা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক রিকসাযাত্রী নিহত ও দু'জন আহত হয়েছেন।
নিহত সাদেক ফকিরের (৪০) বাড়ি মুন্সীগঞ্জের ঝাউতলা এলাকায়। আহতরা হলেন- যাত্রী পূর্র্নিমা ও রিকসা চালক নজরুল।
শনিবার সকাল ১১টার দিকে নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মহানগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোহার থেকে ঢাকায় ফিরছিল। নয়া বাজারে বাসটি দ'ুটি রিকসাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাদেক মারা যায়।
এ ঘটনায় আহত যাত্রী পূর্ণিমা ও রিকসাচালক নজরুলকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসচালক বাবুলকে আটক করা হয়েছে। বাসটিও থানায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/১৮২৫ ঘ.
bdnews24