ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওপর হামলার এক সপ্তাহের মধ্যেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সাধারণ সম্পাদক।
শুক্রবার দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের ওপর সন্ত্রাসীরা গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ফজলুল (৩৮) মারা গেছেন।
শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগারগাঁওয়ে বাড়ি থেকে বেরিয়ে জুমার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন ফজলুল। দুপুর ১টার দিকে তাকে লক্ষ করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের কারণ এবং কারা এতে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
হত্যাকাণ্ডের পরপরই ওসি রিয়াজ এবং থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যে সব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সে সব স্থানের পুলিশ কর্মকর্তাদের পরিবর্তন করা হবে।
ফজলুল খুনের প্রত্যক্ষদর্শী আবুল হোসেন নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগারগাঁওয়ের ৭৯ নম্বর বাসা থেকে বেরিয়ে কাছেই ইসলামী ফাউন্ডেশনের পাশের এতিমখানা সংলগ্ন মসজিদে যাচ্ছিলেন ফজলুল।
"ওই সময় একটি মটর সাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে প্রথমে পেছন থেকে পিঠে একাধিক গুলি করে। তিনি (ফজলুল) পড়ে গেলে তার বাম চোয়ালে পিস্তল ঠেকিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা চলে যায়।"
সন্ত্রাসীরা যাওয়ার সময় ৫/৬টি বোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ফজলুলের বাবা সিরাজুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিলো শুক্রবার। একই দিনে মারা গেলেন ফজলুল। সিরাজুল প্রায় ৩০/৩২ বছর ধরে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
ফজলুলের বড় ভাই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুমার নামাজের পর ইসলামী ফাউন্ডেশনের পাশে এতিমখানায় চত্বরে তার বাবার কবর জিয়ারতে ফজলুলের যাওয়ার কথা ছিলো। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকটি মসজিদে মিলাদের কর্মসূচিও ছিলো।
ফজলুল হক বিবাহিত এবং আট মাস বয়সী একটি পুত্র সন্তানের জনক।
নজরুল ইসলামের দাবি, তার ভাই রাজনীতি করলেও কোনো ধরনের সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে তার স
bdnews24