২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আরেক প্রার্থী সরে গেলেন

দলের সমর্থন না পেয়ে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা মো. মোক্তার মিয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 08:44 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

খাগড়াছড়ি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সমর্থন না পেয়ে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা মো. মোক্তার মিয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ির চন্দনপতি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ নিয়ে খাগড়াছড়ি পৌরসভায় দুই মেয়র পদপ্রার্থী নির্বাচন থেকে সরে পড়লেন। এর আগে মঙ্গলবার (১১জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম একই সিদ্ধান্ত নেন। দলীয় সমর্থন না পেয়ে মো. মোক্তার নির্বাচনী মাঠ ছাড়েন বলে সংবাদ সম্মেলনে জানান। ফলে এখানে মেয়র পদে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী রইল না। মেয়র পদে এখন প্রার্থী রইলেন- আওয়ামী লীগ সমর্থিত মো. নুরুন্নবী চৌধুরী, নাগরিক কমিটির মো. রফিকুল আলম ও স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২৩০ ঘ.