২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের পাঁচটিতেই আ. লীগ

বরিশালের পাঁচ পৌরসভাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের পাঁচ পৌরসভাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। বানারিপাড়া পৌরসভায় গোলাম সালেহ মঞ্জু মোল্লা, মেহেন্দীগঞ্জে কামাল উদ্দিন খান, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকু, গৗরনদীতে মো. হারিছুর রহমান হারিছ এবং মুলাদীতে শফিকুজ্জামান রুবেল বিজয়ী হন। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। বানারিপাড়ার রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোলাম সালেহ মঞ্জু মোল্লা (ঘড়ি) এক হাজার ৯৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গোলাম মাহমুদ (টেলিভিশন) পেয়েছেন এক হাজার ৬৩৩ ভোট। মেহেন্দীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা বদরুল হক জানান, কামাল উদ্দিন খান (জাহাজ) ৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমার্থিত সাহাবউদ্দিন হিমু পেয়েছেন ২ হাজার ৭১৩ ভোট। বাকেরগঞ্জে দেয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন ডাকুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মাহবুবুল আলম (টেলিভিশন) পেয়েছেন এক হাজার ৮৮৭ ভোট। রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল হাই আল হাদি ফল ঘোষণা করেন। গৌরনদীর রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, হারিছুর রহমান হারিছ (দেয়াল ঘড়ি) ১৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হাওলাদার নুরুল ইসলাম (আনারস) পেয়েছেন ২ হাজার ২৯৮ ভোট। মুলাদীতর রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শফিকুজ্জামান রুবেল (আনারস) ৪ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শুক্কুর আহমেদ খান (দোয়াত-কলম) পেয়েছেন দুই হাজার ৯৯৬ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/ডিডি/০০৪০ ঘ.