২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়ামারায় মেয়র নির্বাচিত আ.লীগের প্রার্থী

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে আওয়ামীগ সমর্থিত প্রার্থী শামীমুল ইসলাম সানা নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

কুষ্টিয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে আওয়ামীগ সমর্থিত প্রার্থী শামীমুল ইসলাম সানা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা রাজিবুল ইসলাম এই ফল ঘোষণা করেন। টেলিভিশন প্রতীক নিয়ে শামীমুল পেয়েছেন ৫ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তৌহিদুল ইসলাম আলম আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯২৩ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/১৯৫২ ঘ.