২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজতান্ত্রিক মাহিলা ফোরামের প্রথম কেন্দ্রীয় সম্মেলন

নারী নির্যাতন বন্ধ, উত্ত্যক্তকারীদের প্রতিরোধে সামাজিক আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মধ্য দিয়ে শুরু হয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রথম কেন্দ্রীয় সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতন বন্ধ, উত্ত্যক্তকারীদের প্রতিরোধে সামাজিক আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মধ্য দিয়ে শুরু হয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রথম কেন্দ্রীয় সম্মেলন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন বিচারপতি গোলাম রাব্বানী। উদ্বোধনী বক্তব্যে বিচারপতি রাব্বানী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "নারী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিতে হলে সর্বপ্রথম এই কাজটি করতে হবে।" সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অন্যতম সহযোগী সংগঠন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ'র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ভারতের মহিলা সংস্কৃতিক সংগঠনের নেত্রী প্রতিভা নায়েক ও ঋতু কৌশিক, মহিলা ফোরামের আহ্বায়ক রওশন আরা প্রমুখ। পরে নাট্যমঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গুলিস্থান-পল্টন-বাংলামটর হয়ে নাট্যমঞ্চে এসে এটি শেষ হয়। সারাদেশ থেকে আসা সংগঠনটির ছয় হাজারের বেশি নেতাকর্মী এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএল/পিডি/১৮৫৯ ঘ.