২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-বরিশালের ৪৯ পৌরসভায় ভোট চলছে

দেশব্যাপী পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শীতের কারণে সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও দুপুরে তা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শীতের কারণে সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও দুপুরে তা বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় সব পৌরসভায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়, তা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে। নির্বাচনী এলাকাগুলোতে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় মোট ১০ লাখ ৬ হাজার ৩৫৭ ভোটার রয়েছে। সকালে কুষ্টিয়া পৌরসভা এবং ভেড়ামারা পৌরসভার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, তীব্র শীত ও কুয়াশার কারণে ভোটারের উপস্থিতি কম। তবে যারা উপস্থিত হয়েছেন, তার মধ্যে নারীর সংখ্যা বেশি। ভেড়ামারার রিটার্নিং কর্মকর্তা রাজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে আশা করছি।" যশোরের কেন্দ্রগুলোতেও একই চিত্র দেখা যায়। একদিন আগেই যশোরে তাপমাত্রা ছিলো ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাধীনতার পর দেশের সর্বনিু তাপমাত্রার রেকর্ড। যার প্রভাব পড়ছে ভোটেও। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যায়। খুলনার চালনা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দৌলতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা পর্যন্ত শতকরা ৩৮ ভাগ ভোটার ভোট দিয়েছেন। খুলনার পাইকগাছায় ওই সময় পর্যন্ত ভোট দেওয়ার হার ৩৬ শতাংশ বলে জানিয়েছেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, খুলনা বিভাগের ৩০ পৌরসভায় ৪০৩ ভোটকেন্দ্রের ২৩১২ ভোটকক্ষে ৭ লাখ ১৩ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। বরিশাল বিভাগের ১৯ পৌরসভার ভোটার ১৯৯ ভোটকেন্দ্রে ৯৪৮ ভোটকক্ষে ২ লাখ ৯২ হাজার ৮২৯ জন ভোটার ভোট দিতে পারবেন। মেয়াদোত্তীর্ণ আড়াই শতাধিক পৌরসভার মধ্যে বুধবার রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোট হয়। এতে বেসরকারি ফলাফলে বেশিরভাগ পৌরসভায় প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচনী পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার বলেন, পরবর্তী পৌরসভাগুলোর নির্বাচনে ভোটাররা যেন বাধা না পায় সে বিষয়ে ইসি সজাগ। অন্য এলাকায়ও শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজশাহী ও খুলনার পর আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে, ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ২৭ জানুয়ারি বিভিন্ন স্থানের ১৪টি পৌরসভায় নির্বাচন হবে। খুলনা-বরিশালে পৌরসভার প্রার্থী ২৫৬৫ খুলনা ও বরিশাল বিভাগে ৪৯টি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৫৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি পদে খুলনা বিভাগে ৩০টি নির্বাচনযোগ্য পৌরসভায় ১ হাজার ৬২৯ জন এবং বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় ৯৩৬ জন। খুলনায় ৩০ পৌরসভায় মেয়র ছাড়াও সাধারণ ওয়ার্ডে ২৭০টি কাউন্সিলর ও ৯০টি সংরক্ষিত আসনের কাউন্সিলর রয়েছে। এ বিভাগে মেয়র পদে ১৪০ জন, সংরক্ষিত আসনে ৩৬৪ জন এবং ১১২৫ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় মেয়র পদ ছাড়া সাধারণ ১৭১ ও সংরক্ষিত ৫৭টি কাউন্সিলর পদ রয়েছে। এ বিভাগে মেয়র পদে ৮৪ জন, সংরক্ষিত ২০৫ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে সব পৌরসভায় ভোট হচ্ছে খুলনা বিভাগ- মেহেরপুর, গাংনী, আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর, খোকসা, যশোর, বাঘারপাড়া, নওয়াপাড়া, বেনাপোল, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, শৈলকূপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, সাতক্ষীরা, কলারোয়া, পাইকগাছা, চালনা, বাগেরহাট, মংলাপোর্ট, মোড়েলগঞ্জ, নড়াইল ও কালিয়া। বরিশাল বিভাগ- ভোলা, লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন, পটুয়াখালী, কলাপাড়া, নলছিটি, পিরোজপুর, মঠবাড়ীয়া, স্বরূপকাঠি, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জ, বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী। যেসব পৌরসভায় সশস্ত্রবাহিনী মেহেরপুর ও গাংনী, আলমডাঙ্গা, যশোর, কেশবপুর, নওয়াপাড়া, শৈলকুপা, কালীগঞ্জ, মোড়েলগঞ্জ, মিরপুর, খোকসা ভোলা, লালমোহন, পটুয়াখালী, কলাপাড়া, মুলাদী, পাথরঘাটা। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় সেনা সদস্যরা টহলে যাবে। যেসব পৌরসভায় বিডিআর মনিরামপুর, কলারোয়া, পাইকগাছা, বাগেরহাট সদর ও মংলাপোর্ট, মেহেন্দীগঞ্জ, চৌগাছা ও বেনাপোল পৌরসভা। ইসি র্কর্মকর্তারা জানান, নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে সংশি