২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আ.লীগ-জাপার সঙ্গে 'বিদ্রোহী' বিএনপি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় আওয়ামী লীগ এবং নাগেশ্বরীতে জাপা সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 08:46 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় আওয়ামী লীগ এবং নাগেশ্বরীতে জাপা সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম সদর পৌরসভায় জিতেছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও উলিপুরের গুল্লাল সিংহ ও নাগেশ্বরীর রফিকুল হক বুধবার রাত সাড়ে ৯টায় ফল ঘোষণা করেন। উলিপুরে আব্দুল হামিদ সরকার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হায়দার আলী ঘড়ি প্রতীক নিয়ে পান ৬ হাজার ৫২৬ ভোট। নাগেশ্বরী পৌরসভায় জাপা সমর্থিত আব্দুর রহমান মিয়া মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুল কাশেম সরকার জাহাজ প্রতীক নিয়ে পান ৭ হাজার ১১০ ভোট। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম ঘোষিত ফলে বিজয়ী হয়েছেন বিএনপি'র 'বিদ্রোহী' প্রার্থী নূর ইসলাম নূরু। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল (দোয়াত কলম)। তিনি পেয়েছেন ৯ হাজার ৮৯৩ ভোট। তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কাজিউল ইসলাম (টেলিভিশন)। তিনি পেয়েছেন ৯ হাজার ৮৫৭ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০২৩৪ ঘ.