২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সরকার সমর্থকদেরই প্রাধান্য

রাজশাহীর ১১টি পৌরসভার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চারটিতে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 08:46 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

রাজশাহী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর ১১টি পৌরসভার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চারটিতে নির্বাচিত হয়েছেন। দুটিতে জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। জামায়াত সমর্থিত দুই প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। বাকিগুলোর মধ্যে একটিতে স্বতন্ত্র, একটিতে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী এবং অন্যটিতে বিএনপির 'বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার রাত ২টা পর্যন্ত ১১টি পৌরসভার নির্বাচনের ফল পাওয়া যায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। আড়ানী, দুর্গাপুর, কাকনহাট ও মণ্ডুমালা পৌরসভায় নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। বাগমারার ভবানীগঞ্জ ও তানোর পৌরসভায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী। চারঘাটে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। তাহেরপুর আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী এবং কেশরহাট পৌরসভায় বিএনপির 'বিদ্রোহী প্রার্থী জিতেছেন। বাঘা ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ রাত সোয়া ১০টায় জানান, আড়ানী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান মিনু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নজরুল ইসলাম দেয়াল ঘড়ি নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫ ভোট। এই পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৯২০ জন। চারঘাট ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ জানান, চারঘাটে স্বতন্ত্র প্রার্থী নার্গিস খাতুন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি 'বিদ্রোহী' প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭১০ ভোট। দুর্গাপুরের ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা সেখ আলতাফ হোসেন জানান, আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন তালা প্রতীক নিয়ে পান ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এসএম আকবর আলী বাবলু টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৩০ ভোট। বাগমারা ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামাণিক (চশমা) ৫ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এসএম আবু হুরাইরা জানান, রাজ্জাকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা (তালা) পেয়েছেন ৩ হাজার ৯২৯ ভোট। মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী আলোউদ্দীন আলো (তালা) ৭ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শহিদুজ্জামান শহীদ (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৪ হাজার ৩৬৭ ভোট। রিটার্নিং কর্মকর্তা আরজুয়ারা বেগম এ তথ্য জানান। কাটাখালী পৌরসভায় জামায়াত সমর্থিত প্রার্থী মাজেদুর রহমান (তালা) ৫ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাটাখালীর রিটার্নিং কর্মকর্তা আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান। মাজেদুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত সিরাজুল হক (দেয়াল ঘড়ি) ৪ হাজার ৪৭০ ভোট পেয়েছেন। স্থানীয়রা জানান, এরা দুই চাচাতো ভাই। গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ (তালা) ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ইসমাইল হোসেন (দোয়াত কলম) পেয়েছেন ২ হাজার ৬২০ ভোট। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুলিয়া মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। গোদাগাড়ী পৌরসভায় জামায়াত সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম (কাপ-পিরিচ) ৬ হাজার ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা জুলিয়া মঈন রাত ১২টায় এ তথ্য জানান। তিনি জানান, আমিনুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম বাবু (দোয়াত কলম) ৪ হাজার ৪০৯ ভোট পেয়েছেন। রাজশাহীর তানোর উপজেলার মণ্ডুমালা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম রব্বানী (তালা) ৪ হাজার ৬ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তানোর ইউএনও রিটার্নিং কর্মকর্তা মেহেদী উল সহিদ তাকে বিজীয় ঘোষণা করেন। রব্বানীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শীষ মোহাম্মদ (দেয়ালঘড়ি) পেয়েছেন ৩ হাজার ২১৪ ভোট। তানোর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আবুল হাসনাত মোখলেসুর রহমান ওরফে ফিরোজ সরকার (তালা) ৬ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ ওরফে প্রদীপ সরকার (আনারস) পেয়েছেন ৫ হাজার ৩৮৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা মেহেদী উল সহিদ এ তথ্য জানান। রাজশাহীর বাগমারা তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী আবুল কালাম আজাদ (তালা) ৩ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাগমারা ইউএনও রিটার্নিং কর্মকর্তা এসএম আবু হুরাইরা রাত পৌনে ২টায় এই তথ্য জানান। তিনি জানান, কালামের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবু নঈম শামসুর রহমান (চশমা পেয়েছেন ৩ হাজার ৫৫৫ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০২২৬ ঘ.