২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আ. লীগ, জামায়াত, স্বতন্ত্র ১টি করে

গাইবান্ধার তিনটির মধ্যে আওয়ামী লীগ, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা একটি করে পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 07:57 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

গাইবান্ধা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার তিনটির মধ্যে আওয়ামী লীগ, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা একটি করে পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। গোবিন্দগঞ্জের রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াহেদ জানান, আওয়ামী লীগ সমর্থিত আতাউর রহমান সরকার কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফারুক আহমেদ পান ৬ হাজার ৮২৯ ভোট। সুন্দরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা শামছুল আযম জানান, জামায়াত সমর্থিত প্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির আব্দুল মজিদ মণ্ডল পান ২ হাজার ৪৫ ভোট। গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা রঞ্জিত কুমার দাস জানান, স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম তালা প্রতীক নিয়ে আট হাজার ৬২২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী আনোয়ার-উল হাসান রাজু মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৫৯১ ভোট। গাইবান্ধার তিনটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৩১৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/ডিডি/০১৩১ ঘ.