২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর দু'টিতেই বিএনপি জয়ী

নওগাঁ সদর ও নজিপুর এ দুই পৌরসভাতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 07:53 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

নওগাঁ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর ও নজিপুর এ দুই পৌরসভাতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাহমিদুল ইসলাম রাত পৌনে ১টায় জানান, নওগাঁ পৌরসভায় নাজমুল হক সনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিকুল ইসলাম রফিক আনারস নিয়ে পান ৩০ হাজার ৬০৩ ভোট। পৌরসভায় মোট ভোটার ৯৪ হাজার ৩৬৮ জন। নজিপুর পৌরসভায় আনোয়র হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পান পাঁচ হাজার ২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আমিনুল হক দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান চার হাজার ৯৪৩ ভোট। পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৭৪১ জন। পত