২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিএনপি ৩, আ. লীগ, জামায়াত ও স্বতন্ত্র ১টি করে

দিনাজপুরে ছয় পৌরসভায় মেয়র পদে বিএনপির তিন এবং আওয়ামী লীগ, জামায়াত ও স্বতন্ত্র থেকে একজন করে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

দিনাজপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে ছয় পৌরসভায় মেয়র পদে বিএনপির তিন এবং আওয়ামী লীগ, জামায়াত ও স্বতন্ত্র থেকে একজন করে নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আলম দিনাজপুর পৌরসভা এবং বাকি পাঁচ পৌরসভায় সংশ্লিষ্ট ইউএনও ও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। দিনাজপুর পৌরসভায় বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ২৪ হাজার ৭৬০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলতাফ উদ্দিন পান ১০ হাজার ৮৪২ ভোট। বীরগঞ্জে বিজয়ী জামায়াতের মোহাম্মদ হানিফ পেয়েছেন ৩ হাজার ২৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশারফ হোসেন বাবুল পান ২ হাজার ৭৬২ ভোট। সেতাবগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর মাস্টার পান ৬ হাজার ১১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আসলাম পান ৫ হাজার ৯৫৬ ভোট। ফুলবাড়ীতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুর্তুজা আলী সরকার মানিক পান ৭ হাজার ৩২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হবিবর রহমান সরকার পান ৫ হাজার ২৫৬ ভোট। বিরামপুরে বিজয়ী বিএনপির আজাদুল ইসলাম আজাদ পেয়েছেন ৯ হাজার ৩০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' আক্কাস আলী পেয়েছেন ৭ হাজার ৩৫০ ভোট। এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র হোসেন আলী সরকার পেয়েছেন ৬ হাজার ৯১৯ ভোট। হাকিমপুরে বিএনপির সাখাওয়াত হোসেন শিল্পী পান ৫ হাজার ৮৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জামিল হোসেন পেয়েছেন ৫ হাজার ০৯২ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.