২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি ৩, আ. লীগ ও বিদ্রোহীরা দু'টি করে

পাবনার সাত পৌরসভার মধ্যে তিনটিতে বিএনপি এবং দু'টি করে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থী থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

পাবনা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাত পৌরসভার মধ্যে তিনটিতে বিএনপি এবং দু'টি করে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থী থেকে। বুধবার রাত ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইদুর রহমান ফলাফল ঘোষণা করেন। পাবনা পৌরসভায় বিএনপি সমর্থিত কামরুল হাসান মিন্টু তিনি পেয়েছেন ৩৬ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবু ইসহাক শামীম পেয়েছেন ১৩ হাজার ৯০২ ভোট। ঈশ্বরদী পৌরসভায় বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান বাবলু পেয়েছেন ১৬ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ মিন্টু পেয়েছেন ১২ হাজার ৪০৭ ভোট। ফরিদপুরে আওয়ামী লীগের খ ম কামরুজ্জামান মাজেদ পেয়েছেন ৩ হাজার ৪৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী এনামুল হক রুবেল পেয়েছেন ২ হাজার ৭৯৭ ভোট। ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' আব্দুর রহমান প্রধান পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' নুর মুজাহিদ স্বপন পেয়েছেন ২ হাজার ৭৩০ ভোট। চাটমোহরে বিএনপির হাসাদুল ইসলাম হীরা পেয়েছেন ৩ হাজার ১৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মির্জা রেজাউল করিম দুলাল পেয়েছেন ২ হাজার ৬১৮ ভোট। সাঁথিয়ায় আওয়ামী লীগের মিরাজুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৩৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' মোজাম্মেল হক মাস্টার পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট। সুজানগরে আওয়ামী লীগের 'বিদ্রোহী' তোফাজ্জল হোসেন তোফা পেয়েছেন ৪ হাজার ৯১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কাশেম পেয়েছেন ৪ হাজার ৭৮৮ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.