ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দেয়াল ঘেঁষে মসজিদ-মাদ্রাসা নির্মাণের প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মীরা।
বুধবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে অভিযোগ করা হয়, দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ মহল গোপনে রাতের আধারে স্মৃতিসৌধের দেয়াল ঘেঁষে মাদ্রাসা ও মসজিদ নির্মাণের নামে একাত্তরের হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর 'রাজাকার- আলবদরদের' বর্বরতার চিহ্ন মুছে ফেলার ষড়যন্ত্র করছে।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ইতোপূর্বে হাইকোর্টের এক রায়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্থাপনা, গণকবর, স্মৃতিস্তম্ভ ও ঐতিহাসিক স্থানের পরিবেশ এবং সামগ্রিক আবহ নষ্ট হতে পারে এমন কোন কাঠামো নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্মৃতিসৌধের ভাবগম্ভীর পরিবেশ ও পবিত্রতা রক্ষা এবং ভবিষ্যতে এর স
bdnews24