কুড়িগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় আওয়ামী লীগ এবং নাগেশ্বরীতে জাপা সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
এরা হলেন- উলিপুরে আব্দুল হামিদ সরকার ও নাগেশ্বরীতে আব্দুর রহমান মিয়া।
রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও উলিপুরের গুল্লাল সিংহ ও নাগেশ্বরীর রফিকুল হক রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন।
উলিপুরে আব্দুল হামিদ সরকার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হায়দার আলী ঘড়ি প্রতীক নিয়ে পান ৬ হাজার ৫২৬ ভোট।
নাগেশ্বরী পৌরসভায় জাপা সমর্থিত আব্দুর রহমান মিয়া মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুল কাশেম সরকার জাহাজ প্রতীক নিয়ে পান ৭ হাজার ১১০ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24