২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক ও সহযোগী প্রতিষ্ঠান তদন্তে কমিটি

গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদন্তে কমিটি করেছে সরকার। বুধবার কমিটি চেয়ারম্যানের কাছে এ বিষয়ক চিঠি পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদন্তে কমিটি করেছে সরকার। বুধবার কমিটি চেয়ারম্যানের কাছে এ বিষয়ক চিঠি পৌঁছেছে। এ কমিটি বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবে বলে বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক এ কে মনোওয়ার উদ্দিন আহমদ। কমিটিকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত বছরের নভেম্বরের শেষ দিকে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরবর্তীতে বিষয়টি দেশ বিদেশের গণমাধ্যমসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এ অবস্থায় সরকার গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে এ কমিটি গঠন করলো। কমিটি চেয়ারম্যান মনোওয়ার বলেন, "আমি কাল (বৃহস্পতিবার) কমিটির সদস্যদের নিয়ে বসব। বৈঠকে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।" অর্থ মন্ত্রণালয়ের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মনোওয়ার উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে গ্রামীণ ব্যাংকের অনিয়ম ও সার্বিক কার্যক্রম তদন্তে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব শফিকুল ইসলাম পাটোয়ারী বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "তদন্ত কমিটিকে চার মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।" কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রাক্তন অধ্যাপক আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ। অধ্যাপক মনোওয়ার জানান, গ্রামীণ ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা, গঠন, কার্যক্রম এবং এর সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত করা হবে। "চার দশকের কাছাকাছি কার্যক্রম চালিয়ে গ্রামীণ ব্যাংক কী প্রভাব রেখেছে তা যাচাই করা হবে। এর লাভ-ক্ষতির হিসাবগুলোও খতিয়ে দেখা হবে," বলেন তিনি। গ্রামীণ ব্যাংক নিয়ে স