২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি রোমানার নির্বাচনী বিধি লঙ্ঘন

সিরাজগঞ্জে বিএনপিদলীয় সংসদ সদস্য রোমানা মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 06:39 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপিদলীয় সংসদ সদস্য রোমানা মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। তিনি সংসদ সদস্য হিসেবে পাওয়া গাড়িতে চড়ে বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌরসভার সালেহা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। ভোটের সময় অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ব্যবহার করা নির্বাচনী আইন অনুযায়ী নিষিদ্ধ। সংসদ সদস্য রোমানার বিধি ভঙ্গের বিষয়ে সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা নিশ্চিন্ত কুমার পোদ্দার সাংবাদিকদের বলেন, বিধি ভঙ্গের অভিযোগে রোমানা মাহমুদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য। রাজশাহী ও রংপুর বিভাগের যে ৭২টি পৌরসভায় বুধবার নির্বাচনের ভোটগ্রহণ চলছে, তার মধ্যে সিরাজগঞ্জ পৌরসভা একটি। এ পৌরসভায় বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোকাদ্দেস আলী। আওয়ামী লীগের সমর্থনে তার সঙ্গে লড়াইয়ে রয়েছেন কেএম হোসেন আলী হাসান। এছাড়া বিএনপির এক সময়ের নেতা (বর্তমানে বহিষ্কৃত) নূরে আলম হেলালও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৫ ঘ.