২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে নির্বাচনী সহিংসতায় আহত ৩

মৌলভীবাজার পৌর এলাকায় নির্বাচনী সহিংসতায় এক কাউন্সিলর প্রার্থীর তিন সমর্থক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 05:14 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

মৌলভীবাজার, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার পৌর এলাকায় নির্বাচনী সহিংসতায় এক কাউন্সিলর প্রার্থীর তিন সমর্থক আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শহরের সমশেরনগর রোডে মঙ্গলবার রাতের এ ঘটনায় মনা নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রতিপক্ষের দায়ের কোপে আহত হয়েছেন সোহেল, পাপ্পু ও রাহী। সোহেল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পাপ্পু ও রাহীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী সাদিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমশেরনগর রোডে তার নির্বাচনী কার্যালয় রাত ১১টার দিকে বন্ধ ছিলো। এ সময় তার কয়েকজন কর্মী-সমর্থক বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন। অতর্কিত কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালালে তিনজন আহত হন। সাদিকুর অভিযোগ করেন, ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীর সমর্থকরা এ হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে স্বাগত কিশোর সাংবাদিকদের বলেন, "সাদিকুর রহমানের সমর্থকরা নিজেরাই মারামারি করেছে।" সদর মডেল থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মনা নিজেকে সাদিকুরের সমর্থক বলে দাবি করেছেন। তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা বলেছেন, টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মারামারি হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৯ ঘ.