ফেনী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
তিনি বলেন, "যে কোনো মূল্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এজন্য আপনাদের কঠোর ভূমিকা পালন করতে হবে।"
মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ছহুল এ কথা বলেন।
তিনি বলেন, "আপনারা কোনো ভয়ভীতি বা চাপের কাছে মাথা নত করবেন না। এ নির্বাচনে ভোটারা যাতে নির্বিঘে
bdnews24