২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে খুন, বোন গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

নোয়াখালী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জাড়িত অভিযোগে পুলিশ ওই ব্যক্তির ছোট বোনকে গ্রেপ্তার করেছে। তবে এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ ও পরিবারের সদস্যরা। উপজেলার মুছাপুর এলাকায় সোমবার বিকালে এই হত্যাকাণ্ড হয়। নিহত ব্যক্তি হলেন- ওই এলাকার মমিনুল হকের ছেলে আমীর হোসেন (২৬)। পুলিশ জানায়, আমীর হোসেন দুপুরের খাবার খেয়ে ঘরের একটি কক্ষে ঘুমাতে যান। ঘুমন্ত অবস্থায় ছোট বোন রোকসানা খাতুন (২০) ধারালো ছোরা দিয়ে তার কলা কেটে ফেলে বলে তারা অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলেই মারা যান আমীর। রোকসানার বড় ভাই মোহাম্মদ হোসেন সাংবাদিকদের জানান, তারা দুই ভাই ও দুই বোন। ভাইদের মধ্যে আমীর হোসেন দ্বিতীয়। রোকসানা ভাই বোনদের মধ্যে সবার ছোট। তার এখনো বিয়ে হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি এ কে এম মনজুরুল হক আকন্দ জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোকসানাকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, আমীরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যায় মোহাম্মদ হোসেন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫১ ঘ.