২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর কর্মী খুন

নীলফামারীর সৈয়দপুরে একজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

নীলফামারী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর সৈয়দপুরে একজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে। অপর এক প্রার্থীর কর্মীরা ছুরি মেরে তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে সৈয়দপুরের মিস্ত্রিপাড়া মোড়ে এই হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম- আব্দুল জলিল (২২)। তিনি ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কাশেম দুলুর (ফুটবল প্রতীক) কর্মী ছিলেন। সৈয়দপুর আওয়ামী লীগ নেতা জাওয়াদুল হক সরকার অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থীর কর্মীরা রোববার রাত ৯টার দিকে শহরের মিস্ত্রিপাড়া মোড়ে জলিলকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। তবে তিনি ওই প্রার্থীর নাম উল্লেখ করেননি। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহত জলিলের বড় ভাই খোরশেদ আলম বাদি হয়ে রাতেই ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন- মিস্ত্রিপাড়ার আব্দুল্লাহ মিয়ার ছেলে ফয়সাল (২২), সিরাজুল ইসলামের ছেলে মিরাজ (২৩), গোগার ছেলে পারভেজ (২১), জাভেদের ছেলে সারওয়ার (২৪), হারুনের ছেলে আকবর (২২) ও এহসানের ছেলে রুবেল (২২)। ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.