২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদলের সংঘর্ষে আহত ৫

সিলেট মদন মোহন কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

সিলেট, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট মদন মোহন কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে নগরীর লামাবাজার কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ পক্ষের সঙ্গে স্থানীয় কোয়ারপাড় এলাকার ছাত্রদলের কর্মী ছিদ্দিকুর রহমানের সমর্থকদের এই সংঘর্ষ হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে মেরাজ পক্ষের কর্মী ফয়সল আহমদের একটি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনার সঙ্গে ছিদ্দিকুরের পক্ষের কর্মী জালাল আহমদ জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুপুরে এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমএসবি/১৭৫৬ ঘ.