২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিকালে মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

শেরপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিকালে মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা। বিকাল সাড়ে ৩টা থেকে তারা ঢাকা-শেরপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি জানান। বিক্ষোভরত পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। গত ৩ জানুয়ারি বাসে ওঠা নিয়ে ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে ইন্সটিটিউটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান আকাশ (১৯) গুরুতর আহত হন। সোমবার বিকাল ৩টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে কিডনি ইন্সটিটিউটে আকাশের মৃত্যু হয়। এ খবর শেরপুরে পৌঁছানোর পর সাড়ে তিনটার দিকে ইন্সটিটিউটের কয়েকশ' ছাত্র সড়কে নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫৩ ঘ.