২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব দিলেন আরো দুই বিচারপতি

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আহ্বানে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের আরো দুই বিচারপতি সোমবার তার কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আহ্বানে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের আরো দুই বিচারপতি সোমবার তার কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন। এ নিয়ে চার বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্যা জানান। তিনি বলেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম সোমবার প্রধান বিচারপতির কাছে তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার সম্পত্তির হিসাব জমা দেন। এরপর ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে তার কাছে সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানান। ওই আহ্বানের পরদিন সকালে তার কাছে সম্পত্তির হিসাব জমা দেন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মূসা খালেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬১৫ ঘ.