২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইন-শৃঙ্খলা এখন সবচেয়ে ভালো'

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "২/৪টা ঘটনায় দেশে আইন-শৃঙ্খলা অবনতি হয়েছে, তা সঠিক নয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।" ঢাকেশ্বরী মন্দিরের চুরির ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমরা দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার ব্যবস্থা নিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছি। অবশ্যই এই ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করা হবে। আমরা বিষয়টিকে খাটো করে দেখছি না।" এ সময় তিনি অভিযোগ করে বলেন, "বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিলো। সন্ত্রাসীদের লালন করেছিলো।" 'সেই অবস্থা' থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার রাতে ঢাকেশ্বরী মন্দিরের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ২০০ ভরি সোনার গহনা, দুটি প্রণামী বাক্স থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রি নিয়ে যায়। টুকু আরো বলেন, "বিরোধী দলীয় নেতার ভাষণের আগের দিন ঢাকেশ্বরী মন্দিরে চুরি ও সরকারি দলের মহিলা সাংসদের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তদন্ত হচ্ছে, এখনই কিছু বলার সময় আসেনি।" ঢাকেশ্বরী মন্দিরে ঘটনায় হিন্দু স