২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁও থানার গোরানে আগুনে পুড়ে আড়াই বছরের একটি শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও থানার গোরানে আগুনে পুড়ে আড়াই বছরের একটি শিশু মারা গেছে। শিশুটির নাম মো. সুজন বলে দমকল বাহিনী সূত্র জানিয়েছে। এ ছাড়া আবুল কাসেম নামের সাত বছরের একটি শিশু দগ্ধ হয়েছে। দমকল কর্র্মী আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোরান আট নম্বর গলিতে তিনটি ঘরে রোববার রাত ৮টার দিকে আগুন লাগে। এতে সুজন পুড়ে মারা যায়। তিনি বলেন, "দমকল বাহিনীর একটি ইউনিট আধা ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।" আগুনে সম্পদের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। খিলগাঁও থানার ওসি নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে একটি শিশু মারা গেছে। গুরুতর দগ্ধ আরেকটি শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/২১০৫ ঘ.