২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত দুই নাবিকের একজন ফিরেছেন

সোমালীয় জলদস্যুদের হাত থেকে ছাড়া পাওয়া বাংলাদেশি দুই নাবিকের একজন চট্টগ্রামে তার বাড়িতে ফিরেছেন। অন্যজনও ফিরছেন এ সপ্তাহে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালীয় জলদস্যুদের হাত থেকে ছাড়া পাওয়া বাংলাদেশি দুই নাবিকের একজন চট্টগ্রামে তার বাড়িতে ফিরেছেন। অন্যজনও ফিরছেন এ সপ্তাহে। জার্মান মালিকানার মারিয়া মারগারেট জাহাজের নাবিক গিয়াসউদ্দিন আজম খান শনিবার বিকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। তিনি ওমান থেকে এসেছেন। গিয়াস ওই জাহাজের প্রকৌশলী ছিলেন। সহকর্মী জাফর ইকবাল আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন বলে তিনি জানিয়েছেন। তিনি নগরীর মেহেদীবাগে তার বাড়িতে সাংবাদিকদের বলেন, আট মাস জিম্মি থাকার পর ডিসেম্বরের শেষ দিকে ৫৫ লাখ মার্কিন ডলারের বিনিময়ে তাদের জাহাজটি ছেড়ে দেয় জলদস্যুরা। মুক্তি পাওয়ার পর বাংলাদেশি দুই নাবিকই ওমান যান। সেখান থেকেই দেশে ফিরছেন তারা। গত বছরের ৮ মে এডেন সাগর থেকে জাহাজটি জলদস্যুরা ছিনতাই করে। এতে দুই বাংলাদেশি ছাড়াও ভারতের ১৯ এবং ইউক্রেনের এক নাবিক ছিলেন। গিয়াসের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। বাবা আবুল বাশার রাজউকের সহকারী পরিচালক। জাফরের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন চট্টগ্রাম নগরীতে। গিয়াসরা মুক্তি পাওয়ার পক্ষকাল আগে গত ৫ ডিসেম্বর ভারত মহাসাগরে ছিনতাই হয় বাংলাদেশি জাহাজ 'জাহান মনি'। ২৬ বাংলাদেশিসহ এ জাহাজটিকে সোমালিয়ায় নিয়ে গেছে জলদস্যুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৮১৩ ঘ.