ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের মধ্যে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করার বিষয়ে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
১৯৬১ সালে প্রথম এ বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনে উদ্যোগ নেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সরকার এই প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছে।
এ বিষয়ে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইয়াফেস ওসমান বলেন, "২০১২ সালের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।"
আওয়ামী লীগ নেতৃত্ব
bdnews24