২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিংবিরোধী কনসার্টে পুলিশের লাঠিপেটা

কুমিল্লায় ইভটিজিংবিরোধী একটি কনসার্টে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

কুমিল্লা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লায় ইভটিজিংবিরোধী একটি কনসার্টে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে। এতে ক্ষুব্ধ দর্শকরা মঞ্চের দিকে বোতল, ইট, জুতা ও চেয়ার নিক্ষেপ করে। এ সময় মঞ্চে থাকা ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চুকে তার সহযোগিরা নিরাপদে সরিয়ে নেয়। পুলিশ বলেছে, উচ্ছৃঙ্খল দর্শকদের সামলাতে তারা লাঠিপেটা করতে বাধ্য হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা স্টেডিয়ামে ইভটিজিংবিরোধী প্রচারণার অংশ হিসেবে উন্মুক্ত কনসার্টের আয়োজন করে প্রাণআপ নামের একটি কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিকাল ৪টার দিকে মঞ্চে আসেন এলআরবি ব্যান্ডে আইয়ূব বাচ্চু। এই শিল্পী গান করার এক পর্যায়ে দর্শকরা নিরাপত্তা বেষ্টনি ভেঙে মঞ্চের কাছে চলে গেলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় দর্শক-স্রোতাদের দৌড়াদৌড়িতে নাজেহাল হন অনেক মহিলা। আহত হন একজন মহিলা কনস্টেবল। তবে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মতিউল ইসলাম মহিলা কনস্টেবল আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, দৌড়াদৌড়িতে ভীতসন্ত্রস্ত হয়ে নার্ভাস হয়ে গিয়েছিলেন ওই কনস্টেবল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.