ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হককে সভাপতি করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
৪১ সদস্যের এ কমিটিতে সাধারণ সম্পাদক হলেন উপ-কমিশনার (ডিবি-দক্ষিণ) মো.মনিরুল ইসলাম।
এছাড়া সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মো.মোখলেসুর রহমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ সহ-সভাপতি হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৮২৪ ঘ.
bdnews24