২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

মানিকগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নিয়ে গেছে। শুক্রবার ভোর রাতে তেওতা গ্রামে এ ঘটনা ঘটে। ওই বাড়ির লোকজন জানায়, ভোর রাতে ৮/১০ জনের সশস্ত্র ডাকাতদল আমেরিকা প্রবাসী জুয়েল মোল্লার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এক পর্যায়ে ডাকাতরা জুয়েলের বাবা তৈয়ব মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তারা ওই বাড়ির সিন্ধুক ও আলমারী ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও দু'টি মোবাইল সেট লুটে নেয়। আহত তৈয়ব মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে বাড়ির লোকজন জানান। শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৩২০ঘ.