২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চালের দাম বৃদ্ধির বিষয়টি তদন্ত হচ্ছে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভরা মৌসুমে চালের দাম বাড়ার বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভরা মৌসুমে চালের দাম বাড়ার বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, "যে চালের দাম ছিল প্রতি কেজি ৪৫ টাকা, আমাদের বিভিন্ন পদক্ষেপের ফলে তা ১৮-২০ টাকায় নেমে আসে। পরবর্তীতে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা চালের দাম বাড়িয়ে ২৮ টাকা করি।" মহাজোট সরকারের দুইবছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। আমাদের নিজস্ব উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখবেন না। নিজেরা উদ্যোগী হয়ে উৎপাদন করুন। সরকার সহায়তা দেবে।" সরকারি কর্মকর্তা-কর্মচারি এবং শ্রমজীবী মানুষের বেতন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "মানুষের আয়ও দেড় থেকে দুই গুণ বৃদ্ধি পেয়েছে।" বিশ্ব স