সাভার, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের খবরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার আউখপাড়া এলাকার খামারবাড়ীর পরিত্যক্ত একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে তাকে গণধর্ষণ করে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন সাংবাদিকদের জানান, লাশটি উদ্ধারের সময় শরীরে কোনো কাপড় ছিলো না।
তিনি বলেন, "ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময়ে তাকে গণধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। লাশটি কোনো পোশাক শ্রমিকের হতে পারে।"
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসআই মনির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৫২ ঘ.
bdnews24