ঝিনাইদহ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার রাতে পূর্ব কৃষ্ণপুর পাড়ায় আলমগীর হোসেন আলম (৩২) নামে ওই যুবককে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আলমগীরের বাবা দলিল উদ্দিন কালীচরণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীর বুধবার রাত ৮টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পেছনের দেওয়ালের পাশে তার লাশ পাওয়া যায়।
লাশটি চটের বস্তা দিয়ে ঢাকা ছিলো। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.
bdnews24