ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হিজরি ১৪৩২ সনের সফর মাসের চাঁদ বুধবার দেশের কোথাও দেখা যায়নি। তাই আগামী ২রা ফেব্র"য়ারি আখেরী চাহার শোম্বা পালিত হবে।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার মুহররম মাস শেষ হবে। শুক্রবার থেকে শুরু হবে সফর মাস গণনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১২৪ ঘ.
bdnews24