ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরবঙ্গের ১৬ জেলার শীতার্ত মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ৩২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে সরকার।
বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশসাক বরাবর এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে বলে এক তথ্য বিবরণীতে বলা হয়।
গত নভেম্বরে সারাদেশে এক লাখ ২৬ হাজার কম্বল বিতরণ করা হয়।
উত্তরবঙ্গের প্রতি জেলার জন্য দুই হাজার করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত জেলাগুলো হলো- বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, নীলফামারী, পাবনা, পঞ্চগড়, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০২০ ঘ.
bdnews24