২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ যুগ্ম ও উপসচিব রদবদল

প্রশাসনের যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ের ১৩ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ের ১৩ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন যুগ্ম-সচিব ও তিনজন উপসচিব। যুগ্ম-সচিবদের ন'জনকেই নতুন পদায়ন করা হয়। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে এসব রদবদল করা হয়। যুগ্ম-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নাজিম উদ্দিন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোকুল চাঁদ দাসকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ রেজাউল হককে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), পরেশ চন্দ্র রায়কে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক, ফয়েজ আহমেদ ভূঁইয়াকে বেসরকারি ইপিজেডের নির্বাহী সেলের মহাপরিচালক ও নাভাস চন্দ্র মণ্ডলকে বিনিয়োগ বোর্ডের সদস্য পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়। ওএসডি যুগ্ম-সচিব অজিত কান্তি দাসকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সদস্য, নূর জাহানকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের সদস্য (বিসিএসআইআর) ও একেএম আনোয়ার হোসেনকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক পদে পদায়ন করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব মো. শহিদুল্লাহ মিঞাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলির আদেশটি বাতিল করে তাকে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। উপসচিবদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের পরিচালক আখতারুজজামান খান কবিরকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক ও ডব্লিউটিও সেলের উপ-পরিচালক শরিফা খানকে একই সেলের পরিচালক নিয়োগ করা হয়েছে। ওএসডি উপসচিব নেছার আহম্মদকে ডব্লিউটিও সেলের পরিচালক পদে পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯২৫ ঘ.