২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটার বস্তিঘরে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জে দুটি ইটভাটার বস্তিঘরে আগুন লেগে এক শ্রমিক মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে দুটি ইটভাটার বস্তিঘরে আগুন লেগে এক শ্রমিক মারা গেছে। আগুনে দগ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন। পুড়ে গেছে শ্রমিকদের ১৬টি ঘর। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত শ্রমিক হলেন- খাদিজা (৪০)। মারাত্মক দগ্ধ খাদিজার দুই সন্তানসহ চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বক্তাবলীর নবীন ব্রিক ফিল্ড ও জেবিসি ব্রিক ফিল্ডের পাশেই বস্তিতে শ্রমিকরা থাকতো। সোমবার রাতে নবীন ব্রিক ফিল্ডের শ্রমিক নাসিরের স্ত্রী একই ব্রিক ফিল্ডের শ্রমিক খাদিজা কেরোসিনের বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে নবীন ব্রিক ফিল্ডের শ্রমিকদের ১০টি ও জেবিসির শ্রমিকদের ছয়টি বেড়ারঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান খোদেজা। এছাড়া খোদেজার দুই সন্তান নাজনীন (৫) ও সজীব (৩), জেবিসির শ্রমিক সেকান্দর (৬০), আব্দুল হাই'র (৪০) শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। নবীন ব্রিক ফিল্ডের ঠিকাদার আব্দুল বারেক সাংবাদিকদের জানান, পায়ে লেগে কেরোসিনের বাতি পড়ে গিয়ে নাসিরের বেড়ার ঘরে আগুন লেগে যায়। ফতুল্ল