ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের দুর্নীতি নিয়ে খানা জরিপের প্রশ্নের নমুনা ও উত্তর সুপ্রিম কোর্টে পাঠিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার দুপুরে টিআইবি 'সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১০' এর প্রশ্নপত্রের একটি নমুনা কপি এবং বিচার বিভাগ সম্পর্কে উত্তরদাতা খানার (পরিবার) দেওয়া উত্তর সম্বলিত সিডি পাঠায়।
সুপ্রিম কোর্টের উপনিবন্ধক বদরুল আলম ভূঞা সাংবাদিকদের কাছে সিডি পাওয়ার কথা জানান।
তিনি বলেন, "টিআইবির উত্তর পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষকে জানিয়েছি। এ সব আজই কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে।"
গত ২৩ ডিসেম্বর টিআইবি প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে।
এর পর গত ২৮ ডিসেম্বর ওই জরিপের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত চেয়ে টিআইবিকে চিঠি দেয় সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী সুপ্রিম কোর্টে জরিপ প্রতিবেদনের তথ্য উপাত্ত পাঠায় টিআইবি।
টিআইবি'র দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় ৩০ ডিসেম্বর বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচজন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সেদিনই টিআইবির দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা শুরু করে।
টিআইবি'র প্রকাশ করা ওই জরিপ প্রতিবেদন 'অস্পষ্ট ও অসম্পূর্ণ' উল্লেখ করে সোমবার খানাকে দেওয়া প্রশ্নাবলি ও উত্তর চেয়ে টিআইবিকে পুনরায় চিঠি দেয় সুপ্রিম কোর্ট।
ওই জরিপ প্রতিবেদনে 'বিচার বিভাগের মান মর্যাদা এবং সুনাম ক্ষুণ
bdnews24