২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সহিদুর রহমান (৬০), তার দুই ছেলে ফকরুল ইসলাম (৩৮) ও মাইদুল ইসলাম (২৮) এবং ছেলের বউ মনোয়ারা বেগম (২৫)। নিহত আবু বকর সিদ্দিক (৪০) ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির পাড়া গ্রামের ২৪ শতক জমি নিয়ে আবু বক্করের সঙ্গে প্রতিপক্ষ শহিদুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত আবু বক্কর সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতলে মারা যায়। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম জানান, আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি ইউনুস আলী (৩৫), শামসুদ্দিন (৪৫), হারুন (১৮), মজিদা বেগম (৩০), সিরাজুল (২৫), ফাতেমা বেগম (৪৫), মাহফুজার রহমান (২৮), উমর ফারুক (৩৫), রিয়াজুল (২০) ও রিপন (১৭)। বাকী ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। উলিপুর থানার ওসি বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪০ ঘ.