ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়ন না করায় ছয় ট্রাভেল এজেন্সির সনদপত্র বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এজেন্সিগুলো হচ্ছে- মেসার্স সুপার এয়ার সার্ভিস, মেসার্স নবযুগ ট্রাভেল ইন্টারন্যাশনাল, মেসার্স প্রান্তিকা ইন্টারন্যাশনাল, মেসার্স পূবালী ট্রাভেলস, মেসার্স সাফ্রোনা ট্রাভেলস লিমিটেড এবং মেসার্স তানভীর ট্রাভেলস।
বিবরণীতে বলা হয়, এজেন্সিগুলো সিলেট, চট্টগ্রাম, এবং নারায়ণগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮১৮ ঘ.
bdnews24