ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে মিরপুরে সড়কে বাসের ধাক্কায় একজন মারা গেছেন।
নিহত মাজেদ আলী (৩০) 'আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট' এর তোপখানা রোডের কার্যালয়ে কর্মরত ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সকাল ৮টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিআরটিসির বাস ডিপোর সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ মারা গেছেন কি না সে খোঁজ নেওয়া হচ্ছে।
মাজেদ পাবনার বেড়া উপজেলার চরপাড়া গ্রামের আব্দুল আজিজ বড় ছেলে। ঢাকায় ভাড়া থাকতেন কল্যাণপুরের ১ নম্বর রোডের ৪/২০ নম্বর বাসায়।
নিহতের মামাতো ভাই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মাজেদ সকালে অফিসে যাওয়ার জন্য বিআরটিসির একটি বাসে ওঠেন।
তিনি বলেন, "বাসটিতে অতিরিক্ত ভিড় থাকায় মাজেদ দরজায় ঝুলে ছিলো। হঠাৎ পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাশের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
"অবস্থার উন্নতি না হওয়ায় সাড়ে ৯টার দিকে মাজেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহরম আলী সকাল সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার খবর পেয়েছি। তাতে কেউ মারা গেছে কি না
bdnews24