ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতার কারণে ঝিনাইদহ এবং প্রার্থী হতে ইচ্ছুক একজনকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ আসায় খাগড়াছড়ির রামগড় পৌরসভায় নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
ফলে এ দুটি পৌরসভায় এ দফায় নির্বাচন হচ্ছে না। ঝিনাইদহে আগামী ১৩ জানুয়ারি এবং রামগড়ে ১৮ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিলো।
তফসিল ঘোষণার পর নির্বাচনী অপরাধে রোববারই প্রথম দুটি পৌরসভার নির্বাচন বাতিল করলো ইসি।
তফসিল বাতিলের কথা জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের বলেন, "বিদ্যমান পরিস্থিতি নির্বাচনের জন্য সন্তোষজনক না হওয়ায় ঝিনাইদহ পৌরসভা ও খাগড়াছড়ির রামগড় পৌরসভার নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে। পরে এ দুই পৌরসভা নির্বাচনের নতুন তফসিল দেওয়া হবে।"
পৌর নির্বাচন নিয়ে সরকার সমর্থক যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ঝিনাইদহ শহরে গত ৩০ ডিসেম্বর রাতে তিন জন যুবলীগকর্মী নিহত হয়। রামগড় পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, তাকে মনোয়ননপত্র জমা দিতে বাধা দেওয়া হয়।
সাখাওয়াত জানান, দুটি স্থানের জেলা প্রশাসন, পুলিশ ও ইসির নিজস্ব কর্মকর্তার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।
ঝিনাইদহের বিষয়ে তিনি বলেন, "সেখানে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পরে (নতুন তফসিল) তাদের মনোনয়নপত্র নেওয়া হবে কিনা- সে বিষয়েও সিদ্ধান্ত নেবো আমরা।"
রোববার কমিশনের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সাখাওয়াত জানান, প্রভাব বিস্তারের অভিযোগে সাভার ও ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা) প্রত্যাহার করে অন্যত্র বদলির জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে বলার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে ফেনীর জেলা প্রশাসককেও সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের ২৫৯টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা হলে ভোটের দিনও নির্বাচন বাতিল করা হবে বলে হুঁশিয়ার করে দেন এই নির্বাচন কমিশনার।
সাখাওয়াত বলেন, "কোনো প্রার্থী বা সমর্থক গোষ্ঠী কোনো ধরনের প্রভাব বিস্তার করার অপচেষ্টা চালালেই ব্যবস্থা নেওয়া হবে। ভোটের দিনও ঘটনা ঘটলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।"
পৌর নির্বাচনে নিরপেক্ষ থেকে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।
এর আগে অসৌজন্যমূলক আচরণের কারণে রাউজান থানার ওসি, কুষ্টিয়ার মিরপুরের ওসিকে বদলি করার নির্দেশও দেয় ইসি।
ঝিনাইদহের প্রার্থীদের প্রতিক্রিয়া
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করার পর চার মেয়র প্রার্থী প্রতিক্রিয়া জানিয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদুল করিম মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন স্থগিত করার মতো পরিস্থিতি ঝিনাইদহে হয়নি।"
তিনি অভিযোগ করেন, বিএনপি সমর্থিত প্রার্থী ও আওয়ামী লীগ থেকে বহি
bdnews24