ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন শহীদুল ইসলাম। তার দুটি টিকিট চাই। আর সেজন্য শনিবার দুপুর থেকে নাওয়া-খাওয়া বলতে গেলে ধানমণ্ডি ২৭ নম্বরে সিটি ব্যাংকের সামনেই করছেন তিনি।
৪৭ বছর বয়সি শহীদুলের সামনে লাইনে আছেন আরো ৩৪৬ জন। রোববার টিকিট বিক্রি শুরু হলেই অপেক্ষার পালা শেষ হবে, ঘরে ফিরবেন কাক্সিক্ষত সেই টিকিট নিয়ে। এমন আশায় শীতের এ রাতেও অপেক্ষা আর অপেক্ষা সবার।
এই প্রথম ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ বসছে বাংলাদেশেও। ফেব্র"য়ারির মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি বেশ কয়েকটি খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। নিজের দেশে বড় আসরের এই খেলা সরাসরি দেখা থেকে বঞ্চিত হতে চান না ক্রিকেটমোদীরা।
শহীদুল টিকিট কিনতে এসেছেন তার ক্রিকেটপাগল ১১ বছর বয়সি মেয়ে রাখীর জন্য। ওয়ারির এই বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "এটা তার (রাখী) জন্য একটি বড় স্মৃতি হয়ে থাকবে। শুধু বন্ধু-বান্ধবই নয়, ছেলে-মেয়ে, এমনকি নাতি-নাতনীকেও সে বলতে পারবে, আমি বিশ্বকাপের খেলা স্টেডিয়ামে বসে দেখেছি।"
ব্যক্তিগতভাবেই নয়, জোট বেঁধেও অনেকে দাঁড়িয়েছেন ক্রিকেটের লাইনে। বৈচিত্র্যময় নামও দিয়েছেন সংগঠনের। যেমন- 'দৌড়া, বাঘ আইলো' ক্লাব। সাকিব-তামিমদের সমর্থনে গ্যালারি মাতিয়ে রাখার পরিকল্পনা তাদের। ক্লাবের প্রতিষ্ঠাতা রকি, ওয়ালি, আশিক আর প্রিয়র খুবই ব্যস্ততা। স্টেডিয়ামের মতো টিকিট কিনতেও গিটার আর ড্রাম নিয়ে এসেছেন তারা।
শুধু ধানমণ্ডিই নয়, টিকিটের এ অপেক্ষা ছিলো রাজধানীসহ ঢাকার অন্য স্থানের ব্যাংকগুলোর সামনেও। সিটি ব্যাংকের ৫০টি আর অগ্রণী ব্যাংকের ৩০টি শাখার মাধ্যমে টিকিট বিক্রি হবে।
শীত উপেক্ষা করে শনিবার সন্ধ্যা থেকেই টিকিটের জন্য লাইন ছিলো নারায়ণগঞ্জেও। শহরের উকিলপাড়ায় সিটি ব্যাংকের সামনে তাই সন্ধ্যায় লাইনে মানুষের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়।
সরকারি তোলারাম কলেজের
bdnews24