ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টে ইলেকট্রনিক পদ্ধতিতে মামলা নিবন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের নিবন্ধক ম. আশরাফুল ইসলাম এ পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন ১৬৯টি মামলা এ পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে।
আশরাফুল বলেন, "এ পদ্ধতির ফলে মামলা নিষ্পত্তিতে গতি বাড়বে। বিচার প্রশাসনে তদারকি বাড়বে এবং বিচার প্রার্থীর দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।"
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ফউজুল আজিম ও সিস্টেম এনালিস্ট গাজী পারভেজ আনোয়ার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ও ইলেকট্রনিক পদ্ধতিতে মামলা নিবন্ধনের বিস্তারিত ব্যাখ্যা দেন।
ম. আশরাফুল জানান, জেলা পর্যায়েও ইলেকট্রনিক নিবন্ধন পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির এক পরিসংখ্যানে বলা হয়েছে, বর্তমানে হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখ ১২ হাজার ছয়শ' দুটি।
ওই পরিসংখ্যানে বলা হয়েছে, তদারকি ও মামলার পরিসংখ্যান ব্যবস্থাপনার কারণে গত তিন মাসে হাইকোর্টে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। অক্টোবর থেকে ডিসেম্বরে ১০ হাজার সাতশ ৮৭টি মামলা দায়ের হয়েছে। ওই সময়ে নিষ্পত্তির হয়েছে ১১ হাজার তিনশ ৮৫টি মামলা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এনেক্স ভবন ১৩ তলা পর্যন্ত স
bdnews24