ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের মামলায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ব্রাহ্মণবাড়িয়ার আদালত।
কসবা থানার তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমীনের (বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়া থানার এসআই) বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
বৃহস্পতিবার জেলা জজ একেএম নাসিরউদ্দিন মাহমুদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় এ নির্দেশ দেন।
গত ২৭ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ফজলুল হক মামলাটি দায়ের করেন।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের কুমিল্লা অঞ্চলের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের পক্ষে অনুরোধ সত্ত্বেও কসবা থানার ওসি জহিরুল ইসলাম খান এ মামলা নেননি। তাই সরাসরি আদালতে মামলা দায়ের করা হয়।
সড়কে নির্মাণ সামগ্রী (পাথর) রেখে যান চলাচলে বিঘ
bdnews24