ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় আড়াই কোটি টাকার মুদ্রাসহ আটক বাংলাদেশ বিমানের কেবিন ক্রু কামরুন্নাহার টুটুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
টুটুলকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতের আবেদন করা হলেও হাকিম এজেএম আল মাসুদ তিন দিন হেফাজতের নির্দেশ দেন।
আদালতে টুটুলের পক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইট থেকে বিভিন্ন দেশের মুদ্রাসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24